স্পোর্টস ডেস্ক: রবিবার ২৩ আগস্ট দিনটা স্মরণীয় হয়ে থাকল ইস্টবেঙ্গলের কাছে। ২২ বছরের খরা কাটিয়ে ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন যেমন হয়েছে ইস্টবেঙ্গলের পুরুষ দল। তেমনি এই দিনেই এশিয়ার মঞ্চে দাপট দেখাল ‘মশাল গার্লস’রা। মালয়েশিয়ার দল সাবাহ এফসিকে ২-০ গোলে হারিয়ে AFC উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে গেছে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। প্রাথমিক পর্বে তিনটি ম্যাচেই জিতেছে তারা। এই নিয়ে টানা দ্বিতীয়বার AWCL-এর গ্রুপপর্বে জায়গা করে নিল ইস্টবেঙ্গল মহিলা দল।
২০২৫-২৬ মরশুমে AWCL-এর মূলপর্বে উঠেছিল ইস্টবেঙ্গল। সেখানে ইরানের দল বাম খাতুনকে হারালেও চিনের উহান জিয়াগদা এবং উজবেকিস্তানের নাসাফের কাছে হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। এ বার গ্রুপ পর্বে আরও ভালো ফল করাই লক্ষ্য ইস্টবেঙ্গলের মেয়েদের।
ইস্টবেঙ্গল এফসি-র মহিলা দল গ্রুপ পর্বের খেলা শুরু করবে নভেম্বর ২০২৬ মাসে। প্রিলিমিনারি রাউন্ড পেরিয়ে তারা মূল পর্বের টিকিট অর্জন করেছে।
ম্যাচডে ২ (গ্রুপ পর্বের শুরু): ১ থেকে ৭ নভেম্বর ২০২৬ হবে।
নতুন গতি 




















