হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়াকে “অগণতান্ত্রিক” বলে তীব্র আক্রমণ করল সিপিআই(এম)। আজ হাওড়ায় এক প্রেস কনফারেন্সে দলের নেতা বলেন, “৫ তারিখে জেলাশাসক ৬৮টি ওয়ার্ডের প্রস্তাব দিয়ে সব দলকে ১২ তারিখ পর্যন্ত সময় দিয়েছেন আপত্তি জানানোর জন্য। অথচ তার আগেই আজ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠের জোরে বিল পাশ করিয়ে নেওয়া হলো। এটা কি গণতন্ত্র?” তিনি আরও বলেন, “বামফ্রন্টের আমলের ৫০টি ওয়ার্ডকে ভেঙে ভৌগলিক সীমানা পরিবর্তন করে ৬৮টি ওয়ার্ড করা হচ্ছে। ২০২২ সালের ৮ই ডিসেম্বর সরকারি গেজেটে ৬৬টি ওয়ার্ডের কথা বলা হয়েছিল। সেই আদেশনামা কোন মর্মে বাতিল হলো?” এছাড়াও অভিযোগ, আপত্তি জানানোর সুযোগ না দিয়েই তড়িঘড়ি বিল পাশ করানোয় গণতান্ত্রিক প্রক্রিয়া লঙ্ঘিত হয়েছে।
১৪ অগাস্ট ২০২৬, শুক্রবার, ২৯ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়াকে “অগণতান্ত্রিক” বলে তীব্র আক্রমণ করল সিপিআই(এম)
-
নতুন গতি - আপডেট : ১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার
- 15
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder




























