নিজস্ব প্রতিবেদক, কলকাতা: রক্তদান আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মী কামাল উদ্দিন সেখ আজ বিশেষ সম্মাননায় ভূষিত হলেন। ‘ওয়েস্ট বেঙ্গল ব্লাড সোর্স’-এর উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে পশ্চিমবঙ্গের জয়েন্ট ডাইরেক্টর (ব্লাড সেফটি)-এর হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। উল্লেখ্য যে, গত ২২ জুন ২০২৬, সোমবার কলকাতার মানিকতলায় ‘সেন্ট্রাল ব্লাড ব্যাংক’-এর বার্ষিক অনুষ্ঠানে ২৫ বারেরও বেশি রক্তদান করার জন্য কামাল উদ্দিন সেখকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেইদিন অনিবার্য কারণবশত তিনি উপস্থিত থাকতে পারেননি। আজ, ২৭ জুন সেই সম্মাননা গ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত ও আপ্লুত কামাল উদ্দিন সেখ। নিজের এই প্রাপ্তির মুহূর্তে তিনি কৃতজ্ঞতা স্বীকার করেন ‘ওয়েস্ট বেঙ্গল ব্লাড সোর্স’-এর প্রতি। বিশেষ করে কাসেম সাহেবকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “এই সম্মান আমার একার নয়, বরং সেই সমস্ত মানুষের যাদের জন্য আমি রক্তদান করি।”এদিন এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে ছিল উৎসবের আমেজ। কামাল উদ্দিন সেখের সংগঠনের—‘পূর্বস্থলী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি মোঃ মোবিন শেখ নিজে রক্তদান করে এই মহৎ উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেন।
পরমার্থ চ্যাটার্জী এবং অন্যান্য বিশিষ্টজনদের উপস্থিতিতে আয়োজিত এই শিবিরে নিজের প্রাণপ্রিয় মানুষ এবং সহযোদ্ধাদের সাথে সময় কাটাতে পেরে কামাল উদ্দিন সেখ অত্যন্ত উচ্ছ্বসিত। সমাজসেবার এই আনন্দঘন মুহূর্ত তিনি ভাগ করে নিয়েছেন তাঁর কাছের মানুষদের সাথে, যা উপস্থিত সকলের অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়িয়েছে।
নতুন গতি 





















