লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : পূর্ব বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের স্বচ্ছতা দিবস। ২ রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্ম দিবস উপলক্ষে এদিন বর্ধমান আদালত চত্বরে স্বচ্ছতা দিবস পালন হলো মর্যাদার সঙ্গে। পূর্ব বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এই দিনটিতে আদালত চত্বর পরিষ্কার করার কর্মসূচি পালন করে। সমাজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বার্তা দিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে পূর্ব বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুতপা মল্লিক জানান। সুতপা দেবী আর ও বলেন, জেলা আদালত চত্বর শুধু নয়, আশপাশের এলাকা গুলোতেও আগামী দিনে বর্ধমান জেলা আইনি পরিষেবা একাধিক কর্মসূচি হাতে নেবে। পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হবে, না হলে বিভিন্ন রোগ ও মহামারী অসুখ দেখা দেবে। সকলকে এই স্বচ্ছতার কাজে এগিয়ে আসতে হবে। এ দিনের কর্মসূচিতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পলি ভট্টাচার্য, বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, সদস্য দেবনাথ মুখার্জি ছাড়াও অন্যান্য পি এল ভিরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
পূর্ব বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের স্বচ্ছতা দিবস।
-
নতুন গতি - আপডেট : ২ অক্টোবর ২০২৪, বুধবার
- 5
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























