২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

গলসির পুরসায় ফুটবল খেলায় জয়ী কালনা আরিয়ান একাদশ

আজিজুর রহমান,গলসি : গলসির পুরসায় ফুটবল খেলায় জয়ী কালনা আরিয়ান একাদশ। কোয়াটার ফাইনাল খেলায় আজ কালনা আরিয়ান একাদশ ও সোনার বাংলা ঝাপানডাঁঙা মুখোমুখি হয়। খেলার প্রথম অর্ধে ২ মিনিটে ও দ্বিতীয় অর্ধে ৫ মিনিটে কালনা আরিয়ান একাদশের খেলোয়াড় রাজেশ হাসদা দুর্দান্ত দুটি গোল করেন। আবার ১৩ মিনিটে তাদের খেলোয়াড় মনোজ সোরেন তৃতীয় গোল করে। তবে সোনার বাংলা বেশ কিছু সুযোগ পেলেও তারা গোল করতে ব্যার্থ হন। খেলা শেষে কালনা আরিয়ান একাদশ ৩-০ গোলে জয়লাভ করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন কালনার রাজেশ হাঁসদা। জানা গেছে, পুুরসা অগ্রগামী যুব সংঘের পরিচালনায় গত ইংরেজী ৫ ই নভেম্বর ওই খেলার সুচনা হয়। মরহুম হাজী আজাহার আলি মন্ডল ও মরহুম ওসমানী গোনি এর স্মৃতি উদ্দ্যেশে ওই ট্রফি টুর্নামেন্টের আয়োজন। এদিন খেলার মাঠে  উপস্থিতি ছিলেন, স্থানীয় স্কুলের নুর মহম্মদ খান, তেঁতুলতুড়ি তরুন সংঘের সম্পাদক সাইফুল হক, পুরসা অগ্রগামী যুব সংঘের সম্পাদক সেখ ফিরোজ আহম্মদ সহ ক্লাবের সকল সদস্যরা।

কোর্টপাড়ায় শোকের ছায়া! না ফেরার দেশে বর্ষীয়ান আইনজীবী ফিরোজ এডুলজি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গলসির পুরসায় ফুটবল খেলায় জয়ী কালনা আরিয়ান একাদশ

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, বুধবার