২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

হাওড়া শহরকে প্লাস্টিক মুক্ত করতে টাস্ক ফোর্স গঠন করে অভিযানে নামতে চলেছে হাওড়া পুরসভা

নিজস্ব সংবাদদাতা : হাওড়া শহরকে প্লাস্টিক মুক্ত করতে টাস্ক ফোর্স গঠন করে অভিযানে নামতে চলেছে হাওড়া পুরসভা। ফি বছর বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে শহরের বিস্তীর্ণ এলাকা। এর মূল কারণ বেহাল নিকাশি ব্যবস্থা। নর্দমায় প্লাস্টিক জমে থাকার ফলে জল নামতে সমস্যা হয়।হাওড়া পুরসভার পক্ষ থেকে নর্দমা পরিষ্কার করলেও এত বিপুল পরিমান প্লাস্টিক জমে থাকে নর্দমায় যে জমা জল নামতেও দীর্ঘ সময় লেগে যায়।

এ বার বর্ষায় জলযন্ত্রনা থেকে শহরবাসীকে মুক্তি দিতে আগেভাগেই নেমে পড়েছে হাওড়া পুরসভা। প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান, প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে এবং অল্পসল্প ব্যবহার হলেও তা যাতে নর্দমায় না ফেলা হয়, তার জন্য সচেতনতামূলক প্রচার চালানো শুরু হয়েছে। এর জন্য টাস্ক ফোর্স গঠন করা হবে। বিভিন্ন বাজার দোকানে চালানো হবে অভিযান। প্লাস্টিক নর্দমায় ফেললে বিক্রেতা ও ক্রেতাকে জরিমানা করা হবে। পলিপ্যাক বিক্রি করলে জরিমানা ৫০০ টাকা।

ইতিমধ্যেই শহরের বড় নর্দমা থেকে প্লাস্টিক ও আবর্জনা তোলার কাজ শুরু হয়ে গিয়েছে। শহরের নিকাশি ব্যবস্থা উন্নতি করতে কেএমডিএ, সেচ দফতর ও হাওড়া পুরসভা যৌথ ভাবে কাজ করছে।

বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর সংবর্ধনা সভা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হাওড়া শহরকে প্লাস্টিক মুক্ত করতে টাস্ক ফোর্স গঠন করে অভিযানে নামতে চলেছে হাওড়া পুরসভা

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার