২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

দেবেন্দ্র ফড়নবীসের পর্দাফাঁস করার হুমকি নবাব মালিকের

  • নতুন গতি
  • আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • 7

নতুন গতি নিউজ ডেস্ক: শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলায় আদাজল খেয়ে এনসিবি আধিকারিক সমীর ওয়াংখাড়ের পেছনে পড়েছিলেন এনসিপি নেতা ও মহারাষ্ট্র মন্ত্রিসভার সদস্য নবাব মালিক। কখনও সমীর ওয়াংখাড়ের ধর্মীয় পরিচয় তো কখনও আরিয়ান খানকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তুলে বাজার গরম করেছিলেন মালিক। এবার আরও মারাত্মক হুমকি দিয়ে রাখলেন এনসিপি নেতা।

মঙ্গলবার নবাব মালিক বলেছেন, আগামিকাল হাইড্রোজেন বোমা ফাটাব। দেবেন্দ্র ফড়নবীসের পর্দাফাঁস করে দেব। ওঁর সঙ্গে মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের যোগ রয়েছে। সব ফাঁস করে দেব।

আচমকা কেন এমন হুমকি দিলেন মালিক? এর পেছনে রয়েছে দেবেন্দ্র ফড়নবীসের একটি মারাত্মক অভিযোগ। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্প্রতি অভিযোগ করেছেন, মুম্বই বিষ্ফোরণ মামলায় জড়িত ২ জনের কাছে থেকে একেবারে জলের দরে পুণের দুটি সম্পত্তি কিনেছেন নবাব মালিক। এর জন্য ভুয়ো নথি জমা দিয়েছেন মালিক।

ফড়নবীসের আরও অভিযোগ, সর্দার শাহলভি খান ও সেলিম প্য়াটেল নামে দুই খুনির সাহায্য নিয়ে ওই কাণ্ড করেছেন নবাব। ফড়নবীসের অভিযোগ প্যাটেল দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের ঘনিষ্ঠ। অন্যদিকে, সর্দার শাহলভি খান ১৯৯৩ সালের মুম্বই বিষ্ফোরণে জড়িত।

এক সাংবাদিক সম্মেলন করে ফড়নবীস প্রশ্ন তোলেন, গুরুত্বপূর্ণ বিষয় হল, কেন ওই দুই অভিযুক্ত মালিককে তাদের জমি বিক্রি করল? টাডা মামলায় ওই দুজনের শীঘ্রই সাজা ঘোষণা হওয়ার কথা।

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জবাব, আমার এই ৬২ বছর বয়সে ও ২৬ বছরের রাজনৈতিক জীবনে আমার বিরুদ্ধে কেউ আন্ডারওয়ার্ল্ড যোগের অভিযোগ তুলতে পারেনি। ফড়নবীস অভিযোগ করেছেন দামী একটি সম্পত্তি আমরা নামমাত্র দামে কিনেছি। সব নথিই পাওয়া যাবে। এনিয়ে লুকোছাপার কিছু নেই।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দেবেন্দ্র ফড়নবীসের পর্দাফাঁস করার হুমকি নবাব মালিকের

আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার