নতুন গতি ওয়েব ডেস্ক: আজ সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তফশিলি দফতরের বাজেট বেড়েছে। আগের বৈঠকে যা প্রস্তাব এসেছিল, তা নেওয়া হয়েছে। আদিবাসী, তফশিলি দফতরের বাজেট আগের চেয়ে বেড়েছে। গত বছর ১৭ লক্ষ ৩৫ হাজারের বেশি কাস্ট সার্টিফিকেট। ৪০ হাজারের বেশি তফশিলি মানুষকে ১ হাজার টাকা করে পেনশন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুযোগ পাবে তফশিলি-আদিবাসী পরিবার। ২৫-৬০ বছর পর্যন্ত তফশিলি মা-বোনেরাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে ১ হাজার টাকা করে পাবেন। প্রতিটি তফশিলি বিনামূল্যে খাদ্য পাচ্ছেন। প্রতিটি তফশিলি বিনামূল্যে স্বাস্থ্যবিমার সুযোগ পাচ্ছেন। শিক্ষাশ্রী চালু হওয়ার পর থেকে তফশিলি আদাবাসীদের স্কলারশিপ। প্রায় ৮১ লক্ষের বেশি ছাত্র-ছাত্রী এই প্রকল্পের সুবিধা পেয়েছে।”
১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২ আশ্বিন ১৪৩৩
BREAKING :
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়: ২৫-৬০ বছর পর্যন্ত তফশিলি মা-বোনেরাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে ১ হাজার টাকা করে পাবেন
-
নতুন গতি - আপডেট : ২৫ অগাস্ট ২০২১, বুধবার
- 44
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





























