১৯ জুলাই ২০২৬, রবিবার, ৩ শ্রাবণ ১৪৩৩
১৯ জুলাই ২০২৬, রবিবার, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যস্ত থাকায় বাংলার বিজেপি সাংসদরা দেখা করলেন ধর্মেন্দ্র প্রধান এবং মনসুখ মাণ্ডবিয়ার সঙ্গে

নতুন গতি নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যস্ত থাকায় বাংলার বিজেপি সাংসদরা সংসদ ভবনে মঙ্গলবার মোদির প্রতিনিধি হিসেবে দেখা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়ার সঙ্গে। ভুয়ো ভ্যাকসিন, ভ্যাকসিন দুর্নীতি এবং নির্বাচন-পরবর্তী অশান্তি নিয়ে নালিশ জানিয়েছেন বঙ্গ বিজেপির সাংসদরা। এদিকে বিরোধীরা যখন ২০২৪কে সামনে রেখে কোমর বাঁধছে তখন চুপ করে বসে নেই শাসক দল বিজেপিও। আজই দিল্লিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় সংসদীয় কমিটির বৈঠক। সেখানেই বিজেপি সাংসদদের বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার সকালে কনস্টিটিউশন ক্লাবে রাহুল গান্ধীর ডাকে যখন ১৪টি রাজনৈতিক দলের নেতারা সংসদে বিরোধী শিবিরের রণকৌশল তৈরিতে ব্যস্ত ঠিক তখনই সংসদ ভবনে বিজেপির সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে পৌরহিত্য করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, দলীয় সাংসদদের তিনি বলেন অধিবেশন ভেস্তে দেওয়ার বিরোধীদের কৌশল বানচাল করতে হবে। সেই জন্য দলের সাংসদদের উপস্থিতি প্রথম জরুরি।

সূত্রের খবর বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় মন্ত্রীরা সংসদে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকুন। দীর্ঘশ্বাসের মত ভুয়ো ইস্যু নিয়ে লড়ছে বিরোধীরা। আসল উদ্দেশ্য সংসদ অধিবেশন বসতে না দেওয়া। আমাদের উচিত বিরোধীদের এই কৌশলকে ভেস্তে দেওয়া। সেই লক্ষ্যে আমাদের এগোতে হবে সংসদের অধিবেশনের বাকি দিনগুলি যাতে বানচাল না হয় সে জন্য সচেষ্ট হতে হবে।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যস্ত থাকায় বাংলার বিজেপি সাংসদরা দেখা করলেন ধর্মেন্দ্র প্রধান এবং মনসুখ মাণ্ডবিয়ার সঙ্গে

আপডেট : ৩ অগাস্ট ২০২১, মঙ্গলবার