সংবাদদাতা : আজ ৯ই মে পর্যন্ত উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি তাঁর কেন্দ্র উলুবেড়িয়ার কুড়ি হাজারেরও বেশী মানুষকে মাস্ক সহ খাদ্য সামগ্রী গরীব মানুষদের মধ্যে বিতরণ করেন ।আজকেও প্রায় দুই হাজার মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী (পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, পাঁচশো গ্রাম সঃ তেল )বিতরন করা হয়।পৌরপ্রধান শ্রী অভয় দাস, উপ পৌরপ্রধান
আব্বাসউদ্দীন খাঁন সহ ওয়াড’ সভাপতিদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।বিধায়ক ইদ্রিশ আলি জানান উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের সমস্ত কাউন্সিলররা ব্লক সভাপতি, ওয়াড সভাপতি সহ তূনমুল কংগ্রেসের কমী’রা যে যার সাধ্যমত সাহায্য করে চলেছেন , তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বিধায়ক ইদ্রিশ আলি
আজ এক সাংবাদিক সম্মেলনে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি বলেন, আমাদের মুখ্যমন্ত্রী
মমতা ব্যানার্জি মা সারদাময়ীর মত কাজ করে চলেছেন ।মানব সেবায় তাঁর কোন তুলনা নেই ।বিজেপি এবং মাননীয় রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়ে বিধায়ক ইদ্রিশ আলি বলেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে মিথ্যা সমালোচনা করবেন না বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে ।তার সত্বেও যদি বাড়াবাড়ি করে সমালোচনা করেন বাংলার মানুষ সমচিত জবাব দেবে ।
২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
হাওড়া জেলার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের কুড়ি হাজারের বেশি মানুষকে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরন করলেন বিধায়ক ইদ্রিশ আলি।
-
নতুন গতি - আপডেট : ৯ মে ২০২০, শনিবার
- 6
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























