খান আরশাদ, বীরভূম: বামেদের ১২টি ছাত্র যুব সংগঠন সিঙ্গুর থেকে নবান্ন অভিযান করেছিলো বিভিন্ন দাবী দাওয়া নিয়ে। সেই অভিযানে পুলিশ নির্মমভাবে লাঠি চার্জ করে। তারই প্রতিবাদ করে বীরভূমের রাজনগরে বামেরা বিক্ষোভ মিছিল করলো সোমবার। রাজনগর কমিউনিষ্ট পার্টির দলীয় কার্যালয় থেকে বামেদের এই মিছিল শুরু হয়ে রাজনগর বাজার পরিক্রমা করে এবং রাজনগর চৌরাস্তা মোড়ে একটি পথসভা করে। উপস্থিত ছিলেন কালো কোঁড়া, সুকদেব বাগদী, তরুন মালি, সুভাষ মন্ডল ও অরুন সাধু, দেবীশ্বর পাউরিয়া সহ অন্যান্য বাম নেতা কর্মীরা।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 




























