২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

বর্ধমানের গোদায় ফুটবল খেলায় জন উচ্ছাস

সংবাদদাতা :পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌর সভার ২৬ নং ওয়ার্ডের গোদায় গোদা যুব সমিতির পরিচালনায় ফুটবল প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী ।আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমানের আই সি পিণ্টু সাহা ও সমাজসেবী ইফতিকার আহমেদ সহ বহু বিশিষ্ট ব্যক্তি।দীর্ঘ দিন পর এলাকায় ফুটবল প্রতিযোগিতায় মানুষ ক্রীড়া বিনোদন উপভোগ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানের উদ্বোধন করে এলাকার জনপ্রিয় সমাজসেবী কাঞ্চন কাজী বলেন, আজকের যুব সমাজের মধ্যে ফুটবল খেলার আগ্রহ সৃষ্টি জরুরি। এই খেলার মধ্যে শুধু বিনোদন হয় না। স্বাস্থ্য গঠনেও সাহায্য করে। তিনি বলেন, স্বাস্থ্যবান যুবই দেশের সম্পদ। কাঞ্চন কাজীর মতে, কেন্দ্রীয় সরকারের উচিত একটা সুনির্দিষ্ট ক্রীড়া নীতি প্রণয়ন করা। তিনি এমন উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। এই খেলাকে কেন্দ্র করে গোদা এলাকায় জন প্লাবনের সৃষ্টি হয়।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বর্ধমানের গোদায় ফুটবল খেলায় জন উচ্ছাস

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, রবিবার