২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩
২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩

কর্পোরেট ইভেন্টের জন্য পর্যটন বিভাগের বিলাসবহুল হাউসবোট

নিজস্ব প্রতিনিধি : গঙ্গার ওপর কর্পোরেট ইভেন্টের জন্য এবার মিলবে পর্যটন দপ্তরের নতুন বিলাসবহুল হাউসবোট।এই হাউসবোটে ৩০ জন বসতে পারবেন, সঙ্গে থাকছে কনফারেন্স হল এবং খাবার জায়গা।

পর্যটন দপ্তর যারা এই পুরো বিষয়টির দেখাশোনার দায়িত্বে আছে, সেই দপ্তরের এক অধিকর্তা জানান, বাম আমলে নদীর ওপর পর্যটন বিষয়টি সম্পূর্ণ উপেক্ষিত ছিল। এই সরকারের আমলে হাউসবোট পর্যটন এক উল্লেখযোগ্য পদক্ষেপ।

এই হাউসবোটের ভাড়া ঘণ্টায় ৫ হাজার টাকা। কমপক্ষে ৩ ঘণ্টার জন্য ভাড়া করতে হবে বোট। সপ্তাহান্তে এবং জাতীয় ছুটির দিন ছাড়া ভাড়ায় মিলবে ১৫ শতাংশ ছাড়।এই মুহূর্তে শুধুমাত্র কলকাতার ডালহাউসি থেকে বুকিং করা গেলেও কিছুদিনের মধ্যেই অনলাইনে বুকিং করার সুবিধা চালু করা হবে।

কর্পোরেট ইভেন্ট ছাড়াও অল্প অতিথি সমাগম হবে এমন জন্মদিন পালন বা অন্যান্য অনুষ্ঠানেও ভাড়া পাওয়া যাবে এই হাউসবোট।

পর্যটন দপ্তর শীঘ্রই এই হাউসবোট এবং তাদের অন্য একটি বিলাসবহুল ক্রুজ সুমঙ্গলের জন্য প্রচার শুরু করবে। সুমঙ্গলের ধারণ ক্ষমতা ৮০। সুমঙ্গলের ভাড়া ৩ ঘণ্টায় ৫ হাজার টাকা এবং কমপক্ষে ৩ ঘণ্টার জন্য ভাড়া করতে হয়। উপরন্তু ১০০০ টাকা অতিরিক্ত ভাড়ায় সুমঙ্গলে পাওয়া যাবে রান্নাঘর। দুটি বোটই ছাড়া হয় বাবুঘাট থেকে।

তৃণমূলের আমলে পাশ হওয়া নির্মীয়মাণ বাণিজ্যিক ইমারত তৈরি আপাতত বন্ধ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কর্পোরেট ইভেন্টের জন্য পর্যটন বিভাগের বিলাসবহুল হাউসবোট

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, বুধবার