স্পোর্টস ডেস্ক: রবিবার ২০২৬ হকি বিশ্বকাপ আসরের ফাইনালে স্পেনকে ১-০ গোলে হারিয়ে জার্মানি টানা দ্বিতীয়বারের মতো এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপ শিরোপা জিতেছে। এই জয়ের ফলে, চারটি শিরোপা নিয়ে জার্মানি এখন টুর্নামেন্টের ইতিহাসে যৌথভাবে সবচেয়ে সফল দল। পাকিস্তান, যারা সর্বশেষ ১৯৯৪ সালে এই টুর্নামেন্ট জিতেছিল, তাদেরও চারটি শিরোপা রয়েছে।
এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপ বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা (১৯৭১ থেকে ২০২৬):
১৯৭১ — পাকিস্তান (স্পেনকে ১-০ গোলে পরাজিত করে)
১৯৭৩ — নেদারল্যান্ডস (পেনাল্টিতে ভারতকে ৪-২ গোলে পরাজিত করে)
১৯৭৫ — ভারত (পাকিস্তানকে ২-১ গোলে পরাজিত করে)
১৯৭৮ — পাকিস্তান (নেদারল্যান্ডসকে ৩-২ গোলে পরাজিত করে)
১৯৮২ — পাকিস্তান (পশ্চিম জার্মানিকে ৩-১ গোলে পরাজিত করে)
১৯৮৬ — অস্ট্রেলিয়া (ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে)
১৯৯০ — নেদারল্যান্ডস (পাকিস্তানকে ৩-১ গোলে পরাজিত করে)
১৯৯৪ — পাকিস্তান (পেনাল্টিতে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে পরাজিত করে)
১৯৯৮ — নেদারল্যান্ডস (স্পেনকে ৩-২ গোলে পরাজিত করে)
২০০২ — জার্মানি (অস্ট্রেলিয়াকে ২-১ গোলে পরাজিত করে)
২০০৬ — জার্মানি (অস্ট্রেলিয়াকে ৪-৩ গোলে পরাজিত করে)
২০১০ — অস্ট্রেলিয়া (জার্মানিকে ২-১ গোলে পরাজিত করে)
২০১৪ — অস্ট্রেলিয়া (নেদারল্যান্ডসকে ৬-১ গোলে পরাজিত করে)
২০১৮ — বেলজিয়াম (পেনাল্টিতে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারায়)
২০২৩ — জার্মানি (পেনাল্টিতে বেলজিয়ামকে ৫-৪ গোলে হারায়)
২০২৬ — জার্মানি (স্পেনকে ১-০ গোলে হারিয়েছে) ।
নতুন গতি 




























