২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের

খান আরশাদ, বীরভূম: বীরভূমের রাজনগরে পুলিশের গাড়ির ধাক্কায় মৃত এক ব্যক্তির । ঘটনাটি ঘটেছে বীরভূমের রাজনগর থানার বান্দি গ্রামে। নাম বৈদ্যনাথ দত্ত (৬৩)। পরিবার সূত্রে জানা যায় সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ নিজের গ্রাম বান্দি থেকে সাইকেলে চড়ে রাজনগর এসেছিলেন বাজার করতে। বাজার করার পর তিনি বাড়ি ফিরছিলেন।শংকরপুর গ্রামের পাশের একটি সেতুু পেরোবার সময়ই পিছন দিক থেকে একটি পুলিশের গাড়ি তাকে ধাক্কা মারে বলে অভিযোগ। গুরুতর জখম হন ওই বৃদ্ধ।এরপর রাজনগর থানার পুলিশের সহায়তায় রাজনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরে সিউড়ি এবং সেখান থেকে বর্ধমান এ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জখম ব্যাক্তিকে। সেখানেই তার মৃত্যু হয় বলে জানান তার সম্পর্কিত ভাই মনোরথ রায়। বিষয়টি রাজনগর থানায় জানাবেন বলেও জানান তিনি। রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জী এবিষয়ে জানান ঘটনার তদন্ত চলছে। এর বেশি কিছু জানাতে চাননি।

এলিটের আলো ছাড়িয়ে গ্রাসরুটের স্বপ্নযাত্রা, কলকাতা ইয়ুথ ফুটবল লীগে উঠছে আগামী দিনের তারকারা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের

আপডেট : ১৪ মে ২০১৯, মঙ্গলবার